সেই দেশ, এই দেশ (৮ম পর্ব)
শুদ্ধ বাংলা সংস্করণ
আজ ৩০ অক্টোবর। কাল ৩১ অক্টোবর। হ্যাঁ, আমেরিকার এমন একটি দিনের কথাই আমি বলছি, যা "হ্যালোইন" নামে পরিচিত। এই দিনে এখানকার মানুষ ভয় পেতে ভালোবাসে, আর শুধুমাত্র এই ভয়ের উৎসবকে ঘিরেই এ দেশে প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হয়।