কাস্টমস-ভ্যাট অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব: সভাপতি নাহিদা, মহাসচিব তারেক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পিএম
আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৫২ এএম
Main News Image

ছবি: সংগৃহিত

বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা উত্তর-এর কমিশনার ড. নাহিদা ফরিদী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাছান মুহম্মদ তারেক রিকাবদার।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সদস্যদের ভোটে নতুন এই কমিটি গঠন করা হয়। আজ (শনিবার) কাস্টমস বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) টাওয়ারের কনভেনশন হলে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সারাদেশে কর্মরত ক্যাডার কর্মকর্তাদের বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উপস্থিতিতে এ নির্বাচন সম্পন্ন হয়। ভোট গ্রহণ ও গণনা শেষে শনিবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত এই কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান। এ ছাড়া সহসভাপতির তিনটি পদে নির্বাচিত হয়েছেন এ কে এম মাহবুবুর রহমান, মো. মাহমুদুল হাসান এবং মোহাম্মদ রেজাউল হক।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তিনজন কর্মকর্তা— ড. মো. নেয়ামুল ইসলাম, আ আ ম আমীমুল ইহসান খান ও সাধন কুমার কুণ্ড।

সংগঠনের অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন:

অর্থ ও সহকারী অর্থ সম্পাদক: অর্থ সম্পাদক হিসেবে কাজী মুহম্মদ জিয়াউদ্দীন এবং সহকারী অর্থ সম্পাদক পদে মোছা. শাকিলা পারভীন বিজয়ী হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক: যৌথভাবে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাজিউর রহমান মিয়া ও আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ।

দপ্তর ও সহকারী দপ্তর সম্পাদক: দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইফতেখার আলম ভূঁইয়া এবং সহকারী দপ্তর সম্পাদক হয়েছেন এ এস এম আকরাম সম্রাট।

অন্যান্য বিষয়ক সম্পাদক: সাংস্কৃতিক সম্পাদক নাহিদ নওশাদ মুকুল; গণমাধ্যম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিফাত-ই-মরিয়ম; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সানোয়ারুল কবির; পেশাগত উন্নয়নবিষয়ক সম্পাদক মো. তারেক মাহমুদ; ক্রীড়া সম্পাদক মো. আবদুল বাতেন এবং স্বাস্থ্য ও কল্যাণ সম্পাদক হিসেবে সামিহা আশরাফী নির্বাচিত হয়েছেন।

কমিটির নীতি-নির্ধারণী ও কার্যনির্বাহী সদস্য পদে মোট ১১ জন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। তারা হলেন— মুহাম্মদ মুবিনুল কবীর, সৈয়দ মুসফিকুর রহমান, এ কে এম নুরুল হুদা আজাদ, মো. রুহুল আমিন, নুসরাত জাহান, মো. শাহাদাত জামিল, মো. রেজাউল হক, মোহাম্মদ সাইদুল ইসলাম, শাকেরা খাতুন, আরজিনা খাতুন এবং মোহাম্মদ আবদুস সাদেক।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট ক্যাডারের কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন, স্বার্থরক্ষা এবং জাতীয় রাজস্ব আহরণে গতিশীলতা আনতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন শেষে উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।