এইচএসসি ও সমমান: ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস
ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ (বাসস): চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন, অর্থাৎ পাসের হার শতভাগ।
আজ শনিবার সকাল ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
পরবর্তীতে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
ফলাফলের মূল চিত্র:
পাসের হার: এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২%।
জিপিএ-৫: মোট ৪০,০৮৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
গত বছরের সঙ্গে তুলনা:
গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩%। সে তুলনায় এ বছর পাসের হার ৬.৭১% কমেছে।
গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬৯,০৯৭ জন। এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২৯,০১৩ জন কমেছে।