বাংলাদেশ সেনাবাহিনীর তিন কর্মকর্তার ‘অর্ডার অব সেন্ট মরিস’ সম্মাননা অর্জন
ন্যাশনাল ইনফ্যান্ট্রি অ্যাসোসিয়েশনের মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব সেন্ট মরিস’ সম্মাননা অর্জন করায় বাংলাদেশ সেনাবাহিনীর তিন কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাস তাদের ফেসবুক পেইজে জানায়, "এই সম্মাননা তাদের নেতৃত্বগুণ, পদাতিক বাহিনীর পেশাগত উৎকর্ষের প্রতি অঙ্গীকার এবং ‘টাইগার লাইটনিং ২০২৬’ যৌথ সামরিক মহড়ায় প্রশিক্ষণের প্রতি তাদের নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি।"