ডিসি গোলকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহিনুল ইসলাম লিটন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০১:০৮ এএম
আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:৫১ এএম
Main News Image

কুড়িগ্রামে জমজমাট ফাইনাল খেলায় কুড়িগ্রাম সদর দলকে ১ গোলে পরাজিত করে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শিরোপা জিতেছে কুড়িগ্রাম পৌরসভা দল।

গতকাল দুপুর আড়াইটায় কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টটির সফল সমাপ্তি ঘটে। খেলার উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন কুড়িগ্রাম পৌরসভা দলকে ১ লাখ টাকা এবং রানার্সআপ কুড়িগ্রাম সদর দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

এ সময় কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক এবিএম কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, সিভিল জজ তহমিনা আফরোজ তানি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল খেলাধুলার প্রসার ঘটানো, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে মাঠমুখী করা এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান ফুটবলারদের বিকাশের সুযোগ সৃষ্টি করা। টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে কুড়িগ্রাম স্টেডিয়ামে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়, যা পুরো স্টেডিয়ামকে এক উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।