করোনায় চাকরি হারিয়ে থামেননি আশরাফুল, গড়েছেন একছাদের আইটি সেবাকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:০৩ পিএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
Main News Image

করোনার ধাক্কায় যখন লাখো মানুষ কাজ হারিয়ে হতাশায় ডুবে যাচ্ছিলেন, তখন আহমেদ আশরাফুল আলম বেছে নিলেন ভিন্ন পথ। চাকরি হারানোর বেদনাকে পুঁজি করে ২০২০ সালে তিনি প্রতিষ্ঠা করেন QFix Services — বাংলাদেশে একই ছাদের নিচে সব ধরনের আইটি পণ্য মেরামতের বিশ্বস্ত সেবাকেন্দ্র।

তথ্যপ্রযুক্তির এই যুগে ম্যাকবুক, ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, প্রিন্টার, প্রজেক্টর, মনিটর, টিভি থেকে শুরু করে নেটওয়ার্ক সুইচ পর্যন্ত নানা পণ্যের ব্যবহার প্রতিদিনই বাড়ছে। কিন্তু এই পণ্যগুলো নষ্ট হলে বিশ্বস্ত মেরামত সেবা পাওয়া এখনো বাংলাদেশে বড় চ্যালেঞ্জ। ওয়ারেন্টি সেবায় অতিরিক্ত মূল্য আদায়, মানহীন সার্ভিস এবং দক্ষ সেবাকেন্দ্রের অভাবে সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠান মেরামতযোগ্য পণ্যও স্ক্র্যাপ হিসেবে ফেলে রাখতে বাধ্য হচ্ছে। অথচ সামান্য মেরামতেই সেগুলো আবার কার্যকর হতে পারত।

এই শূন্যস্থান পূরণ করতেই মাঠে নামেন আশরাফুল। তাঁর প্রতিষ্ঠান কিউফিক্স সার্ভিসেস (QFix Services) এখন সারা বাংলাদেশে একটাই প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে — একই ছাদের নিচে, বিশ্বস্ততার সঙ্গে, স্বল্পমূল্যে সব আইটি পণ্যের মেরামত। প্রতিষ্ঠানটি মেরামতের পাশাপাশি সেবা শেষে ওয়ারেন্টি সুবিধা, ২৪ ঘণ্টা পরামর্শ সেবা এবং মেরামত-সংক্রান্ত যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানির ব্যবস্থাও রাখছে।

আশরাফুল বলেন, "আমরা চাই কোনো আইটি পণ্য অকেজো হয়ে পড়ে না থাকুক। প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা এমনভাবে সহায়তা করতে চাই, যেন আইটি খাতে অপ্রয়োজনীয় বড় বিনিয়োগ এড়ানো সম্ভব হয়।"

পরিবেশেও ভূমিকা রাখছে QFix.

বিশেষজ্ঞরা বলছেন, আইটি পণ্য মেরামত ও পুনর্ব্যবহারের মাধ্যমে দেশে ই-বর্জ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। ফেলে দেওয়া একটি ল্যাপটপ বা প্রিন্টার মাটিতে মিশে পরিবেশে বিষ ছড়ায়, অথচ সামান্য মেরামতে সেটিই আবার কাজের যন্ত্র হয়ে উঠতে পারে। QFix-এর মতো উদ্যোগ তাই শুধু ব্যবসায়িক নয়, পরিবেশগত দিক থেকেও গুরুত্বপূর্ণ।

তরুণদের জন্য অনুপ্রেরণা

আশরাফুলের এই যাত্রা শুধু একটি ব্যবসার গল্প নয়। এটি প্রমাণ করে যে সংকটও সুযোগ হতে পারে। সঠিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা আর গ্রাহকসেবার প্রতি আন্তরিকতা থাকলে আইটি মেরামত খাত তরুণ উদ্যোক্তাদের জন্য হতে পারে একটি টেকসই ও সম্মানজনক ক্যারিয়ার।

সরকারি, বেসরকারি বা কর্পোরেট যেকোনো প্রতিষ্ঠান সরাসরি অফিসে আইটি পণ্য নিয়ে আসতে পারেন, অথবা হটলাইনে কল করতে পারেন। (09613-855855 | 01866-966818 | 01950-505010-12).