থাইরয়েডের ওষুধ খেতে হয়? তারপরে কী খাবেন?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ এএম
Main News Image

থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে থাইরক্সিন হরমোনের ভারসাম্য রক্ষার পাশাপাশি সকালে সঠিক ও পুষ্টিকর জলখাবার খাওয়া অত্যন্ত জরুরি। সকালে সঠিক পুষ্টি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সারাদিনের প্রয়োজনীয় শক্তি ও সতেজতা জোগায়।

জলখাবারে যা যা রাখবেন

প্রোটিন: ডিম, পনির, টকদই, মুগ ডাল বা বেসনের চিলা, অঙ্কুরিত ছোলা এবং বিভিন্ন ধরনের সেদ্ধ ডাল।

ফাইবার ও দানাশস্য: ময়দার তৈরি খাবার বাদ দিয়ে ওটস, ডালিয়া, মাল্টিগ্রেন রুটি এবং তার সঙ্গে পর্যাপ্ত টাটকা ফল ও সবজি।

আয়েডিন ও খনিজ উপাদান: থাইরয়েডের জন্য অপরিহার্য আয়োডিন মিলবে ডিম, মাছ, ডাল, বাদাম এবং পরিমিত আয়োডিনযুক্ত নুন থেকে। পাশাপাশি জিংক, কপার ও আয়রন সমৃদ্ধ খাবারও তালিকায় রাখা দরকার।

যেসব খাবার ও অভ্যাস এড়িয়ে চলবেন

ফুলকপি, বাঁধাকপি বা ব্রকলির মতো কপি জাতীয় সবজি এবং সয়াজাতীয় খাবার কম খাওয়া বা চিকিৎসক ও পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী এড়িয়ে চলা ভালো। ময়দার তৈরি ও প্রক্রিয়াজাত খাবার ডায়েট থেকে বাদ দিন।

দিনের শুরুতেই খালি পেটে চা বা কফি খাওয়া থেকে বিরত থাকুন।

ওষুধ ও খাদ্যাভ্যাস

থাইরয়েডের বেশিরভাগ ওষুধই সকালে খালি পেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ওষুধ খাওয়ার পর নির্দিষ্ট সময় বিরতি দিয়ে ব্রেকফাস্ট করা উচিত। শুধু কোনো নির্দিষ্ট একক খাবার নয়, T3 ও T4 হরমোনের সঠিক ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন একটি সুষম আহার (Balanced Diet) গ্রহণ করা প্রয়োজন।