জুনিয়র এশিয়া কাপ হকি

চাইনিজ তাইপেকে উড়িয়ে সপ্তম স্থানে থেকে আসর শেষ করল বাংলাদেশ

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পিএম
Main News Image

চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে সপ্তম স্থান নিশ্চিত করে আসর শেষ করল লাল-সবুজের যুব দল।

ম্যাচজুড়েই বাংলাদেশ দলের যুবারা আক্রমণাত্মক হকি খেলে প্রতিপক্ষকে চাপে রাখে। দলের পক্ষে সর্বোচ্চ দুটি গোল করেন মোহাম্মদ রিফাত। দলের বড় জয় নিশ্চিত করতে একটি করে গোল করেন মুন্না ইসলাম, তৈয়ব আলী এবং মোহাম্মদ আব্দুল্লাহ।