নেপালে প্রকৃতির নিষ্ঠুরতা ও আমাদের উপলব্ধি

মাহবুব বিন সরওয়ার
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
Main News Image

সম্প্রতি নেপালে আমরা দেখতে পেলাম প্রকৃতির নিষ্ঠুরতম রূপ। প্রকৃতির এমন রুষ্টতা কি আমাদের উপার্জিত কর্মফল নয়? আমরা মানুষেরা যে নিজেদেরকেই এই বিশ্বব্রহ্মান্ডের এক মাত্র হর্তাকর্তা হিসেবে জাহির করতে খড়গ হাতে নেমেছি। এ কি তার প্রতিউত্তর নয়?

মানুষ প্রকৃতির সন্তান। প্রকৃতিকে তুলনা করা হয় মায়ের সাথে। আমরা প্রকৃতি নামক মাতার কোলে লালিত পালিত। প্রাচ্যের প্রাচীন দর্শন ও ভাষায় গুলোতেও আমার প্রকৃতিকে নারী হিসেবে পাই। যেমন সাংখ্য দর্শন অনুযায়ী 'প্রকৃতি'র বিপরীত ও হলো 'পুরুষ'। বৈষ্ণব সহজিয়া ধর্মে অনেক সাধনপদ্ধতি ও গান রচিত হয়েছে 'পুরুষ' (কৃষ্ণ) এবং 'প্রকৃতি' (রাধা)-এর ধারণার ওপর ভিত্তি করে।

সংস্কৃত ভাষা হতে পথ হারিয়ে বা অধপতনের ফলে যে ভাষার সৃষ্টি হয়েছে তা হলো প্রাকৃত ভাষা। বৈদিক যুগে সাধারণ মানুষের মুখের ভাষা ছিলো প্রাকৃত ভাষা। আর সংস্কৃত ভাষা ছিলো এলিট শ্রেণীর লোখার ভাষা। তাহলে ব্যাপারটা এমন দাড়াঁয় যে, যা কিছু প্রাকৃতিক তাই সাধারণ, অন্যের অধীন বা তুলনামূলক নিচুস্তরের।

এভাবে আমরা প্রকৃতির উপর মানুষের আধিপত্য বিস্তারের এবং প্রকৃতিকে নিজের অধীনস্থ করতে চাওয়ার মানবীয় বাসনার ভাষাতাত্বিক ও দার্শনিক ঠিকুজি নির্ণয় করতে পারি।

When I heard the learn'd astronomer,

When the proofs, the figures, were ranged in columns before me,

When I was shown the charts and diagrams, to add, divide, and measure them,

When I sitting heard the astronomer where he lectured with much applause in the

lecture-room,

How soon unaccountable I became tired and sick,

Till rising and gliding out I wander'd off by myself,

In the mystical moist night-air, and from time to time,

Look'd up in perfect silence at the stars.

_ Walt Whitman

ওয়াল্ট হুইটম্যানের এই কবিতায় জ্যোতির্বিজ্ঞানী তার proofs, figures, charts, diagrams, add, divide, measure, অর্থাৎ জ্ঞান, গণনা ও পরিমাপের মাধ্যমে মহাবিশ্বের নক্ষত্রগুলোকে বোঝার চেষ্টা করছেন। এখানে প্রকৃতিকে মানুষের বুদ্ধি ও গণিতের কাঠামোর মধ্যে এনে পরিমাপযোগ্য ও নিয়ন্ত্রণযোগ্য করে তোলার প্রবণতা দেখা যায়।

এখানে আমরা উত্তর আধুনিক ফরাসি তাত্ত্বিক মিশেল ফুকোর জ্ঞান ও ক্ষমতার ধারণার প্রয়োগ করাটা অপ্রাসঙ্গিক হবে না। ফুকোর মতে, জ্ঞান ও ক্ষমতা পরস্পর বিচ্ছিন্ন নয়-কোনো কিছু সম্পর্কে জ্ঞান তৈরি, শ্রেণিবিন্যাস ও সংজ্ঞায়িত (proofs, figures, charts, diagrams, add, dividmeasuree) করার প্রক্রিয়া একই সঙ্গে তার ওপর একটি নির্দিষ্ট ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এই দৃষ্টিতে, কবিতার জ্যোতির্বিজ্ঞানী শুধু নক্ষত্র (প্রকৃতি) সম্পর্কে জ্ঞানই দিচ্ছেন না; তিনি মহাবিশ্বকে মানুষের বৈজ্ঞানিক ভাষা, সংখ্যা ও পরিমাপের কাঠামোর মধ্যে নিয়ে আসছেন।

আরেক ফরাসি ভাবুক জাঁক লাঁকা বলছিলেন মানুষের অবচেতন মনের অবদমিত বাসনা ভার ভাষার মধ্য দিয়ে প্রকাশিত হয়। তাই কেউ যখন মাউন্ট এভারেস্ট এর চূড়ায় আরোহণ করে আমরা বলি 'এভারেস্ট বিজয়ী'। বলি না 'এভারেস্টের চূড়ায় আরোহণকারী'। যা মূলত আমাদের অবচেতন মনে প্রাণ প্রকৃতির উপর বিজয় তথা আধিপত্য বিস্তারের অবদমিত সাম্রাজ্যবাদি বাসনা থেকে উৎসারিত।

যখনই আমাদেরও প্রকৃতির মাঝে জয় বিজয়ের খেলা চলে আসে, তখনই তার সাথে সাথে আসে শোধ-প্রতিশোধ, ঘাত-প্রতিঘাত। ফলে শান্ত, স্নিগ্ধ, স্নেহময়ী প্রকৃতি হঠাৎই রুদ্র মূর্তি ধারণ করে। যার একটি রুপ আমরা এখন নেপালে দেখতে পাচ্ছি।

শেষ করছি খুব পছন্দের একটি কবিতার লাইন দিয়ে

"Nature Never Did Betray the heart that loved her." _William Wordsworth

(লেখক একজন গবেষক, অনুবাদক)