কফিতে রূপচর্চা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম
Main News Image

অ্যান্টি-অক্সিড্যান্ট ও ক্যাফেইনে সমৃদ্ধ কফি কেবল মনের ক্লান্তি দূর করে না, ত্বক ও চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতেও দারুণ কাজ করে।

বডি পলিশিং

পদ্ধতি: কফি পাউডারের সাথে অলিভ অয়েল বা আমন্ড অয়েল মিশিয়ে মিশ্রণ তৈরি করুন।

ব্যবহার: স্নানের সময় ভেজা গায়ে ২-৩ মিনিট হালকা হাতে মাসাজ করে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।

উপকারিতা: সপ্তাহে অন্তত দু’দিন ব্যবহারে গায়ের কালচে ছোপ ও রোদে পোড়া দাগ দূর হয়ে ত্বক হয়ে উঠবে চকচকে।

উজ্জ্বল ত্বকের ফেস প্যাক

পদ্ধতি: কফির সাথে পরিমাণমতো দুধ ও কয়েক ফোটা মধু ভালোভাবে মিশিয়ে নিন।

ব্যবহার: মিশ্রণটি মুখে লাগিয়ে আলতো করে মাসাজ করুন। ৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

উপকারিতা: সপ্তাহে ২-৩ দিন মাখলে মুখের দাগছোপ হালকা হয় এবং ত্বকে দ্রুত জৌলুস আসে।

চুলের পরিচর্যা

পদ্ধতি: নিয়মিত শ্যাম্পুর সাথে ১ টেবিল চামচ কফি গুঁড়ো মিশিয়ে চুলে ব্যবহার করুন এবং ঈষদুষ্ণ জলে খুব ভালো করে ধুয়ে ফেলুন।

উপকারিতা: কফির ক্যাফেইন চুলের ফলিকলকে উদ্দীপিত করে স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ায়, যা চুলকে করে তোলে স্বাস্থ্যোজ্জ্বল ও মজবুত।