মহানুভব সঞ্জয় দত্ত

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
Main News Image

গণেশ চতুর্থী উপলক্ষ্যে মুম্বইয়ে রাহুল কানালের বাড়িতে গণেশ দর্শনে গিয়ে এক আহত চিত্রসাংবাদিকের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বাইক দুর্ঘটনায় পায়ে চোট পেয়ে চলাফেরা করতে কষ্ট হওয়া ওই আলোকচিত্রীকে দেখে নিজেই এগিয়ে যান অভিনেতা এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, দুর্ঘটনাটির খবর শুনে সঞ্জয় দত্ত ওই চিত্রসাংবাদিককে তাঁর ম্যানেজার গৌরবের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে আলোকচিত্রী যখন জানান যে ম্যানেজার ফোন ধরছেন না, তখন অভিনেতা সঙ্গে সঙ্গে নিজেই বিষয়টি দেখে নেওয়ার পূর্ণ আশ্বাস দিয়ে বলেন, "আমি করছি।"

তারকার এই সহজ-সরল ও সহমর্মী আচরণ মন জয় করে নিয়েছে নেটিজেনদের। অনুরাগীরা অভিনেতার বড় মনের প্রশংসা করে মন্তব্য করেছেন। আলোকচিত্রীদের প্রতি সঞ্জয় দত্তের এমন আন্তরিকতা অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০১৯ সালেও গভীর রাতে বিমানবন্দরে অপেক্ষা করা সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছিল তাঁকে। বিপদের দিনে বরাবরের মতো চিত্রসাংবাদিকের পাশে দাঁড়িয়ে বলিউডের 'বাবা' আবারও প্রমান করলেন তাঁর উদার মানসিকতা।