আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হলো 'ফ্লেমিং অ্যাকোস্টিকস'

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম
Main News Image

আলিয়ঁস ফ্রঁসেজ দি ঢাকার লা গ্যালারিতে শনিবার অনুষ্ঠিত হলো 'ফ্লেমিং অ্যাকোস্টিকস' – অ্যান ইভনিং অব চেম্বার মিউজিক অ্যান্ড এনসেম্বল পারফরম্যান্স।

অনুষ্ঠানে প্রতিভাবান একদল শিল্পী চেম্বার মিউজিক ও এনসেম্বল পরিবেশনার মাধ্যমে দর্শকদের উপহার দেন এক মনোমুগ্ধকর সংগীতসন্ধ্যা। পরিবেশিত হয় ইয়োহান সেবাস্টিয়ান বাখ, লুডভিগ ভান বেটোফেন, ফিলিপ পি. ব্লিস, ফ্রেদেরিক শপাঁ, এডভার্ড এলগার, কার্লোস গার্দেল, ফের্দিনান্দ কুখলার, মরিস রাভেল, ক্যামিল সাঁ-সাঁস, রবার্ট শুমান এবং আন্তোনিও ভিভালদি-এর নির্বাচিত সংগীত ।

অনুষ্ঠানে পরিবেশন করেন ইফতেখার আনোয়ার (চেলো), ইশরার আল তাশুক (ক্লাসিক্যাল গিটার), জান্নাতুল আকাম ইমু (বেহালা), কৃষ্ণ লাল (পিয়ানো), মোঃ আকাশ (ফ্লুট), নাহিয়ান কাব্য (বেহালা), রাশিদুল হাসান শাওন (পিয়ানো), সত্যজিত সরকার (বেহালা), সুচোরিত শুভানন রহমান (বেহালা), তাজিন খান প্রমি (বেহালা), তারান্নুম নিশাত (বেহালা) এবং উমাইজা ফাতিহা ইসলাম (বেহালা)।

২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, 'ফ্লেমিং অ্যাকোস্টিকস' তাদের নিজস্ব সঙ্গীতধারার পরিচয় তৈরি করেছে—যার ভিত্তি মূলত বাংলাদেশের সংস্কৃতি হতে উদ্ভূত হলেও বিশ্বসঙ্গীতের ছোঁয়ায় সমৃদ্ধ।