জাপানের কাছে ৬-২ ব্যবধানে হার

বাংলাদেশ জুনিয়র হকি দলের বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
Main News Image

জুনিয়র এশিয়া কাপ হকিতে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। আজ ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল।

ম্যাচে বাংলাদেশের পক্ষে মেহেদী এবং মুন্না একটি করে গোল করেন। এই হারের ফলে আগামী যুব হকি বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ হাতছাড়া করল লাল-সবুজরা।

বাংলাদেশ দল এখন টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচ খেলবে। আগামীকাল সপ্তম ও অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।