তৃপ্তি দিমরির বাংলোয় আভিজাত্য ও প্রকৃতির বন্ধন

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৬ এএম
Main News Image

তৃপ্তি দিমরি। ছবি: সংগৃহীত

'অ্যানিম্যাল' ছবির তুমুল সাফল্যের পর থেকেই বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরির জনপ্রিয়তা আকাশচুম্বী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তি জীবন ও লাইফস্টাইল নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছেই। সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডে কেনা তার বিলাসবহুল ও নান্দনিক বাংলো নিয়ে।

তৃপ্তির বাসস্থানের মূল্য: প্রায় এক বছর আগে কেনা এই বাংলোটির আনুমানিক মূল্য ১৪ কোটি টাকা। এটি কেনার সময় স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ৭০ লাখ টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০ হাজার টাকা খরচ হয়। একাধিক নামি স্টুডিও, প্রোডাকশন হাউস ও ক্যাফে কাছাকাছি থাকায় বিনোদন জগতের সুবিধার্থে তিনি বান্দ্রাকেই নিজের ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন।

অন্দরে শান্ত পরিবেশ: বলিউডের চেনা জাঁকজমকপূর্ণ পরিবেশ এড়িয়ে তৃপ্তি নিজের বাড়িটিকে সাজিয়েছেন অত্যন্ত সহজ-সরল ও আরামদায়কভাবে। বাড়ির অন্দরমহলে বেজ, আইভরি ও হালকা কাঠের রঙের প্রাধান্য চোখে পড়ে। কাঠ, লিনেন ও পাথরের ছোঁয়ায় ঘরের আবহাওয়াকে করে তোলা হয়েছে স্নিগ্ধ।

প্রকৃতি ও ফিটনেস: স্বাস্থ্য সচেতন এ নায়িকার বাড়িতে রয়েছে একটি ছোট অথচ দারুণ সুইমিং পুল। চারপাশের কাচের দেওয়াল ও কাঠের ফ্রেম জায়গাটিকে আরও খোলামেলা করেছে। এছাড়া পুরো বাড়িজুড়ে রয়েছে প্রচুর গাছপালা।

প্রথাগত তারকাসুলভ চোখধাঁধানো চাকচিক্য বাদ দিয়ে তৃপ্তি দিমরির এই নতুন বাংলোটি মূলত শান্ত, পরিপাটি ও প্রকৃতিনির্ভর জীবনযাপনের এক সুন্দর-সাবলীল উদাহরণ।