পিটার গেরহার্ডের অধীনে জাতীয় হকি দলের প্রথম অনুশীলন শুরু

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৬:১২ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ১০:৩৩ এএম
Main News Image

নবনিযুক্ত জার্মান কোচ পিটার গেরহার্ডের অধীনে আজ শনিবার আনুষ্ঠানিকভাবে প্রথম অনূশীলন সেশন শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। প্রথম দিনের অনুশীলনে সংবাদ মাধ্যমে হেড কোচ গেরহার্ড আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে দলের কৌশলগত পরিবর্তন এবং ইউরোপীয় খেলার শৈলী অনুসরণের একটি সাহসী ও দৃঢ় পরিকল্পনা তুলে ধরেন।

লক্ষ্য অর্জনের জন্য মাত্র চার থেকে পাঁচ সপ্তাহের সীমিত সময়ের কথা স্বীকার করেন। এই লক্ষ্যকে তিনি "মিশন ইম্পসিবল" বা অসম্ভব অভিযান হিসেবে আখ্যায়িত করলেও, তা সফলভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, "আমরা এই অসম্ভবকেই সম্ভব করব।"

ইউরোপীয় অভিজ্ঞতার ওপর বিশেষ জোর দেন গেরহার্ড। এর সপক্ষে তিনি অতীত ও বর্তমানের বেশ কিছু সফল উদাহরণ তুলে ধরেন। ২০১২ সালে আর্জেন্টিনা তাদের পুরো দলকে জার্মানিতে নিয়ে যায় এবং সেখানে জার্মানি, হল্যান্ড ও স্পেনের লিগের দলগুলোর সাথে ম্যাচ খেলে। এর ফলশ্রুতিতে ২০১৬ সালের রিও অলিম্পিকে তারা স্বর্ণপদক জয় করে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলো তাদের খেলোয়াড়দের উন্নয়ন ও অনুশীলন ক্যাম্প সরাসরি ইউরোপেই পরিচালনা করছে।আধুনিক হকির গতি ও শৈলী বদলে যাওয়ার কারণে এশিয়ার ঐতিহ্যবাহী দলগুলো বর্তমানে বেশ সংগ্রাম করছে। এই বাস্তবতা বুঝতে পেরে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মতো দেশগুলো ইতিমধ্যেই তাদের সেরা খেলোয়াড়দের জার্মানি ও ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলতে পাঠাচ্ছে।জার্মানি ক্যাম্পের কৌশল ইউরোপীয় হকির সাথে এই কৌশলগত ব্যবধান ঘোচাতে বাংলাদেশ জাতীয় হকি দল জার্মানিতে একটি অত্যন্ত নিবিড় ও দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্প করবে। খেলোয়াড়দের দ্রুত উন্নতির লক্ষ্যে এই সফরে একটি ব্যস্ত সময়সূচী নির্ধার

ইউরোপের শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ দল ম্যাচ খেলার সুযোগ পাবে।এই অনুশীলন ক্যাম্পের শেষভাগে দলটিকে খেলতে হবে বর্তমান জার্মান চ্যাম্পিয়ন ক্লাবের বিরুদ্ধে। কোচ পিটার গেরহার্ড বলেন, "ইউরোপের খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন। আমার লক্ষ্য হলো দলে এই ইউরোপীয় শৈলী নিয়ে আসা। আমরা যদি এটি আয়ত্ত করতে পারি, তবে এশিয়ান গেমসে এশিয়ার অন্য দলগুলো আমাদের বিরুদ্ধে বেশ সমস্যায় পড়বে। সমীকরণটি খুবই সহজ।" 

জাতীয় হকি দলের মহাদেশীয় সাফল্যের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দ্রুতগতির যাত্রায় বাংলাদেশ হকি ফেডারেশন দেশের সকল সমর্থক ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করছে।