স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডের ইতিহাস: প্রথম দিনেই ৭২ কোটির রেকর্ড

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০১:২৬ এএম
Main News Image

পর্দায় খলনায়কদের পরাস্ত করার পাশাপাশি ভারতের বক্স অফিসেও তুফান তুলল মার্ভেলের নতুন সুপারহিরো ছবি ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় এবং টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত এই ছবি মুক্তির প্রথম দিনেই রেকর্ড ভেঙে গড়েছে নতুন মাইলফলক।  

৩০ জুলাই ভারতে মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই ছবিটি মোট ৭২.৪৪ কোটি টাকা (কর বাদে ৬০.৬০ কোটি টাকা) আয় করেছে। এর মধ্য দিয়ে ভারতে এ যাবতকালের সেরা ওপেনিং পাওয়া হলিউড ছবির তকমা অর্জন করে নিয়েছে এটি। ভেঙে চুরমার ‘এন্ডগেম’ ও ‘অবতার’-এর রেকর্ড , ভারতের বাজারে প্রথম দিনের ব্যবসায় এর আগে সবচেয়ে এগিয়ে ছিল মার্ভেলেরই ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ও জেমন ক্যামেরনের ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’। তবে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এক দিনেই সেই রেকর্ড চুরমার করে দিয়েছে।

পেছনে পড়ল ‘পাঠান’ ও নোলানের ‘দি ওডিসি’, শুধু হলিউড নয়, বলিউডের বড় মেগাস্টারদের ছবিকেও টেক্কা দিয়েছে স্পাইডারম্যান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের মেগাহিট ছবি ‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৬৭.১৯ কোটি টাকা, যা স্পাইডারম্যান অতিক্রম করেছে। অবশ্য রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর প্রথম দিনের আয় (৭৬.১০ কোটি টাকা) এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে।  

অন্যদিকে, মাত্র দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া ক্রিস্টোফার নোলান পরিচালিত আলোচিত ছবি ‘দি ওডিসি’ প্রথম দিনে ভারতে ২০.৭৬ কোটি টাকা (কর বাদে ১৭.৪০ কোটি) ব্যবসা করেছিল। শো সংখ্যার দিক থেকেও স্পাইডারম্যান অনেক এগিয়ে— যেখানে ‘দি ওডিসি’ পেয়েছিল ৮,৪১৩টি শো, সেখানে স্পাইডারম্যানের দখলে ছিল প্রায় ১৩,০০০ থেকে ১৭,০০০টি শো।

সিনেমা হলে দর্শকের বাঁধভাঙা ভিড়, সারা ভারতজুড়ে প্রথম দিনে ছবিটির গড় টিকিট বুকিংয়ের হার ছিল ৫৬.৫৮%। সময়ের সাথে সাথে রাতের দিকে এই ভিড় আরও বৃদ্ধি পায়। সকালের শো- ৫১.২২% দর্শক উপস্থিতি, দুপুরের শো- ৫১.২২% দর্শক উপস্থিতি, সন্ধ্যার শো- ৫৮.৭৮% দর্শক উপস্থিতি ও রাতের শোতে ৬৫.১১% দর্শক উপস্থিতি দারুণ সাড়া ফেলেছে। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, এই গতি বজায় থাকলে ভারতে সর্বকালের সবচেয়ে বেশি ব্যবসা করা হলিউড ছবি ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ (৪৭৭.৫০ কোটি) ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (৪৪৫ কোটি)-কেও পেছনে ফেলে শীর্ষে পৌঁছে যেতে পারে এই নতুন কিস্তি।  

বিশ্বজুড়ে ১,০০০ কোটির গণ্ডি পার, ভারতে ৩০ জুলাই মুক্তির পরদিন (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ছবিটি। তবে ভারতের পাশাপাশি বিশ্ববাজারের প্রাথমিক অনুমান অনুযায়ী, ইতিমধ্যেই ছবিটির মোট আয় ১,০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেছে। উল্লেখ্য, ‘স্পাইডারম্যান: হোমকামিং’ (২০১৭), ‘ফার ফ্রম হোম’ (২০১৯) ও ‘নো ওয়ে হোম’ (২০২১)-এর পর এটি এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। আগের তিনটি ছবি জন ওয়াটস পরিচালনা করলেও এটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স (MCU)-এর ৩৮তম ছবি।