১০০তম মঞ্চায়নের মাইলফলকে নিখাই

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট: ০১ আগস্ট ২০২৬, ১১:৪৭ পিএম
Main News Image

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে থিয়েটার-এর ৩৪তম প্রযোজনা নিখাই নাটকের ১০০তম মঞ্চায়ন হবে শনিবার (১১ জুলাই) সন্ধ্যে সাড়ে ৭টায়। গাজী  রাকায়েত রচিত ও নির্দেশিত নিখাইয়ের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রফিকুল ইসলাম রফিক, ইউশা আনতারা, তৌহিদুল ইসলাম বাদল, প্রবীর দত্ত ও শংকর সরকার। 

নাটকটির সঙ্গীত গাজী রাকায়েত, শব্দ সংযোজনা ও নিয়ন্ত্রণ তুহিন চৌধুরী। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান। আলোক প্রক্ষেপণ শামীমুর রহমান। রূপসজ্জা পরিকল্পনায় শুভাশীষ দত্ত তন্ময়।

১০০তম প্রদর্শনী উপলক্ষে থিয়েটার এ নাটকের নাট্যকার ও কলাকুশলীদের শুভেচ্ছা স্মারক দিয়ে অভিনন্দিত করবে। অনুষ্ঠান শেষে দর্শক ও আমন্ত্রিত অতিথিসহ সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করবেন থিয়েটার সভাপতি রেজাউল একরাম রাজু। থিয়েটার সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।