অনুশীলন ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স পর্যবেক্ষণ করলেন কোচ পিটার গেরহার্ড
এশিয়ান গেমসের প্রস্তুতিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড়দের নিয়ে নিবিড় অনুশীলন ও দল গোছানোর কাজ শুরু হয়েছে।
প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩৮ জন খেলোয়াড়কে ৩টি পৃথক দলে বিভক্ত করে আজ একটি অভ্যন্তরীণ প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়। জাতীয় হকি দলের প্রধান কোচ পিটার গেরহার্ড মাঠে উপস্থিত থেকে পুরো ম্যাচটি গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
খেলোয়াড়দের কৌশলগত দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং ম্যাচ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা যাচাই করাই এই ম্যাচের মূল উদ্দেশ্য।
ম্যাচ শেষে প্রধান কোচ পিটার গেরহার্ড তাঁর পরিকল্পনা ব্যক্ত করে বলেন, "খেলোয়াড়দের বর্তমান অবস্থা এবং মাঠের পারফরম্যান্স মূল্যায়ন করার জন্য এই অনুশীলন ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী ধাপের জন্য এগুতে পারবো।"
বাংলাদেশ হকি ফেডারেশন আশা প্রকাশ করছে যে, এই কঠোর অনুশীলন এবং নিয়মতান্ত্রিক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এশিয়ান গেমসের জন্য একটি শক্তিশালী ও প্রতিযোগিতাপূর্ণ চূড়ান্ত দল গঠন করা সম্ভব হবে।
আগামীকাল, সোমবার, বিকেল ৪টায়, অনূর্ধ্ব- ২১ দলের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলবে জাতীয় দল।