সেউতা সীমান্ত সংকট: অবৈধ অভিবাসন ঠেকাতে নিরাপত্তা দ্বিগুণ!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৪ পিএম
আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৬:৫৫ পিএম
Main News Image

উত্তর আফ্রিকার মরক্কো সীমান্ত দিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসী স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় অনুপ্রবেশ করার পর পুরো ইউরোপ জুড়ে তীব্র সীমান্ত উদ্বেগ তৈরি হয়েছে। এই অভূতপূর্ব সংকট মোকাবেলায় এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা একটি জরুরি ভার্চুয়াল বৈঠকে বসছেন।

সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের মধ্যে ইতোমধ্যেই প্রায় ৬৯,৫০০ জনকে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে (প্রাথমিকভাবে এই সংখ্যা ৫০ হাজার ধারণা করা হলেও পরবর্তীতে তা বৃদ্ধি পায়)। অনুপ্রবেশের চেষ্টাকালে স্পেন সীমান্তে ৭২ জন এবং মরক্কো সীমান্তে ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ইইউ প্রেসিডেন্টের ৫ দফা প্রস্তাব : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে লেখা এক চিঠিতে দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন এবং বলেন, "ইউরোপের বহিঃসীমান্ত রক্ষা করা একটি যৌথ দায়িত্ব।" অবৈধ অভিবাসন ঠেকাতে তিনি পাঁচটি প্রধান ক্ষেত্রে নিরাপত্তা ও পদক্ষেপ দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন। সহযোগী রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শুরুতেই অবৈধ অভিবাসন রোধ করা। সীমান্ত পাহারা ও দৃশ্যমান বাধা তৈরির কাজ আরও জোরদার করা। ঝুঁকি চিহ্নিতকরণে আধুনিক নজরদারি ও সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর করা। মানব পাচারকারীদের সংঘবদ্ধ সিন্ডিকেট ভেঙে ফেলা ও অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করা।

ইউরোপজুড়ে কূটনৈতিক টানাপোড়েন : সেউতার ঘটনাকে কেন্দ্র করে ইইউ-র ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে মতভেদ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, ইতালি স্পেনের সঙ্গে তাদের শেনজেন সীমান্ত চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে ফিনল্যান্ড ও ডেনমার্ক। চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস স্পেনের শেনজেন সদস্যপদই সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্মরণ করিয়ে দেন যে, সেউতা শেনজেন এলাকার অন্তর্ভুক্ত নয়। তিনি অভিযোগ করেন, কিছু ইউরোপীয় দেশ গঠনমূলক সহায়তার বদলে "অজ্ঞতা, ভুয়া খবর ও রাজনৈতিক স্বার্থের" ওপর ভিত্তি করে স্পেনকে আক্রমণ করছে।

বর্তমান পরিস্থিতি ও গৃহীত পদক্ষেপ : স্পেনের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের সুযোগ নিচ্ছে পাচারকারীরা। ঐ রায়ের ফলে সমুদ্রপথে আসা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানোর সরকারি ক্ষমতা সীমিত হয়ে পড়েছিল। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্ডে-মারলাস্কা জানিয়েছেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। জলপথে বা সাগর দিয়ে অনুপ্রবেশ রোধে বর্তমানে সীমান্তে 'ইনফ্ল্যাটেবল ব্যারিয়ার' বা বাতাসভর্তি বিশালাকার প্লাস্টিকের ভাসমান প্রতিবন্ধকতা তৈরির কাজ চলছে।