দ্বিতীয় পর্বের ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

বিকেলে জাতীয় দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:১৫ পিএম
আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম
Main News Image

বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতিকে আরও জোরদার করতে আজ বিকেলে এক হাই-ভোল্টেজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। যুব দলটির প্রতিপক্ষ হিসেবে খেলবে এশিয়ান গেমসের ক্যাম্পে থাকা বাংলাদেশ জাতীয় হকি দল। ম্যাচটি  বিকেল ৪:০০ টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টের পূর্বে যুব খেলোয়াড়দের নিজেদের শক্তি ও কৌশল ঝালিয়ে নেওয়ার জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ম্যাচ মাঠে উপস্থিত থাকবেন অনূর্ধ্ব-২০ দলের সদ্য নিযুক্ত দক্ষিণ আফ্রিকান হেড কোচ জাইলস বোনেট। এই হাই-প্রোফাইল মাস্টারমাইন্ড কোচ আগামীকাল মাঠে থেকে সরাসরি খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস, ব্যক্তিগত পারফরম্যান্স এবং জাতীয় দলের বিপক্ষে মাঠের লড়াইয়ে তাদের কৌশলগত দক্ষতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। 

গতকাল (মঙ্গলবার) ক্যাম্পের দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে প্রধান কোচ পিটার গেরহার্ড চূড়ান্ত স্কোয়াড গঠনের লক্ষ্যে ২৪ জন নির্বাচিত খেলোয়াড়কে নিয়ে বিশেষ অনুশীলন করিয়েছেন। 

পর্যায়ক্রমে সেরা খেলোয়াড়দের বাছাই করে এশিয়ান গেমসের মূল স্কোয়াড চূড়ান্ত করা হবে। বাংলাদেশ হকি ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে এই কন্ডিশনিং ক্যাম্প ও বিশেষ ট্রায়ালটি পরিচালিত হচ্ছে।

এর আগে আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। প্রথম পর্বের ৩৮ জন খেলোয়াড়ের মধ্য থেকে পারফরম্যান্স ও ফিটনেস যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে এই ২৪ জন খেলোয়াড়কে দ্বিতীয় পর্বের ক্যাম্পে রাখা হয়েছে।

ক্যাম্পের দ্বিতীয় পর্বে খেলোয়াড়দের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দক্ষতার ওপর বিশেষ জোর দেওয়া হবে। এই পর্বের অনুশীলন শেষে এশিয়ান গেমসের মূল স্কোয়াড চূড়ান্ত করা হবে।

বাছাইকৃত ২৪ সদস্যের তালিকা নিচে দেওয়া হলো:

বিপ্লব কুজুর, ⁠আশরাফুল হক সাদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আল নাহিয়ান শুভ, মোঃ হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, ⁠রেজাউল করিম বাবু, এম এম মেহরাব হাসান সামিন, মোঃ রোমান সরকার, মোহাম্মদ ফজলে হোসেন রাব্বী, ⁠মোঃ আবেদ উদ্দিন, ⁠মোঃ শাহিদুর রহমান সাজু, মোঃ ওবায়দুল হোসেন জয়, মোঃ দ্বীন ইসলাম ইমন, ⁠মোঃ খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর খীসা, আমান শরিফ, সোহানুর রহমান সবুজ, ফরহাদ আহমেদ শিতুল, ⁠নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মোঃ মাইনুল ইসলাম, রাসেল মাহমুদ, মোঃ রাকিবুল হাসান।