চুলের যত্নে সরিষার তেল: রূপটান ও আধুনিক সমাধান

রীতা খান
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:৩৫ পিএম
Main News Image

এক সময় চুলের যত্নে আলাদা কোনো হেয়ার অয়েলের চল ছিল না। আমাদের মা-দাদিরা রান্নাঘরের সাধারণ সরিষার তেলের ওপরই রাখতেন ভরসা। এতে তাদের চুল নষ্ট তো হতোই না, বরং চুলের গোড়া মজবুত হতো ও চুল হয়ে উঠত ঘন-কালো। বর্তমানে রাসায়নিক উপাদানের ভিড়েও খাঁটি সরিষার তেল চুলের সর্বোত্তম পুষ্টি জোগাতে অত্যন্ত কার্যকর। তবে এর কার্যকারিতা আরও বাড়ায়তে এর সাথে কিছু প্রাকৃতিক ভেষজ উপাদান মিশিয়ে নিতে পারেন।

১. চুল পড়া রোধে পেঁয়াজের রস : চুল পড়ার সমস্যায় ভুগলে সমপরিমাণ সরিষার তেল ও তাজা পেঁয়াজের রস একসাথে মিশিয়ে নিন। পেঁয়াজের সালফার চুলের গোড়ায় পুষ্টি জোগায় ও নতুন চুল গজাতে সাহায্য করে। আর সরিষার তেল মাথার ত্বকে ঠাণ্ডা ও সতেজতা ধরে রাখে। মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে ৩০-৪০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২. গোড়া মজবুত করতে মেথি বীজ: মেথিতে থাকা প্রোটিন ও পুষ্টি উপাদান চুলের যত্নে অনন্য। মেথি বীজ সারারাত জলে ভিজিয়ে রেখে পরদিন বেটে নিন ও এই পেস্টের সাথে সামান্য সরিষার তেল মিশিয়ে মাথার স্ক্যাল্প ও চুলের গোড়ায় লাগিয়ে ৪৫ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

৩. সার্বিক পুষ্টির জন্য কারিপাতা : কারিপাতায় থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্য বজায় রাখে। সরিষার তেল হালকা গরম করে তাতে এক মুঠো তাজা কারিপাতা ফুটিয়ে নিন। তেলটি ঠান্ডা হলে ছেঁকে নিয়ে সপ্তাহে দু’বার চুলে ব্যবহার করলে দারুণ ফল পাবেন।

বাজারচলতি কৃত্রিম তেলের চেয়ে এই প্রাকৃতিক উপাদানমিশ্রিত সরিষার তেল চুলের জন্য অনেক বেশি নিরাপদ ও পুষ্টিকর। নিয়মিত ব্যবহারে এটি চুলের শুষ্কতা দূর করে স্ক্যাল্পকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখে।