ত্বকের যত্নে ট্রাই করুন হলুদের আইস কিউব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম
Main News Image

ত্বকের যত্নে আজও কাঁচা হলুদ ও বেসনের ব্যবহারে আস্থা রাখেন অনেকে। হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, ব্রণ, দাগছোপ ও বলিরেখা দূর করতে বেশ কার্যকরী। তবে প্রতিদিনের ব্যস্ততায় নিয়মিত হলুদের ফেসপ্যাক তৈরি করে মাখা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। আবার সংবেদনশীল (সেনসিটিভ) ত্বকে সরাসরি কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ মাখলে র‍্যাশ, চুলকানি, জ্বালা ভাব কিংবা হলদেটে ছোপ পড়ার মতো সমস্যা হতে পারে।

এক্ষেত্রে সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হলো হলুদের আইস কিউব।

হলুদের আইস কিউব ব্যবহারের উপকারিতা:
ত্বকের সতেজতা:
গরমের দিনে ত্বকে বরফ ঘষলে নিমেষেই ক্লান্তি দূর হয়। এতে ত্বক নমনীয় ও টানটান দেখায়।
সমস্যা দূরীকরণ: হলুদে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ব্রণ ও দাগছোপের উপশমে সাহায্য করে।
রক্ত সঞ্চালন বৃদ্ধি: বরফ কিউব ঘষলে ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং জ্বালা ভাব কমে।

তৈরির নিয়ম:
১ কাপ জলে ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ চামচ অ্যালোভেরা জেল ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি আইস ট্রেইতে ঢেলে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজারে জমতে দিন।

ব্যবহারের পদ্ধতি:

১. প্রথমে মুখ ভালো করে ধুয়ে তেল-ময়লা পরিষ্কার করে নিন।

২. একটি হলুদের আইস কিউব নিয়ে সার্কুলার মোশনে (বৃত্তাকারে) ত্বকে ও চোখের চারপাশে ম্যাসাজ করুন।

৩. ২-৩ মিনিট ম্যাসাজ করার পর ত্বক শুকিয়ে এলে পছন্দের ময়েশ্চারাইজার মেখে নিন।