বাগদানের ইঙ্গিত অভিকার

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
Main News Image

ধারাবাহিকের কাজের চেয়েও রণজয় বিষ্ণু ও অভিকা মালাকারের প্রেমের গুঞ্জন বর্তমানে টেলিপাড়ায় বেশি চর্চিত। সম্প্রতি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে রণজয়ের বিচ্ছেদের নেপথ্যে অভিকার নাম জড়িয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে। তবে এই সব বিতর্কের মাঝেই অভিকার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

একটি সুন্দর সাদা-কালো ছবিতে আঙুলে হিরের আংটি পরা অবস্থায় দেখা গেছে অভিকাকে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “আমি কি এইমাত্র ‘হ্যাঁ’ বললাম?” তাঁর এই পোস্ট দেখেই সকলের প্রশ্ন, তবে কি গোপনে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী?

ছবিটি প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে শুভেচ্ছা জানান রণজয় বিষ্ণু। তিনি লেখেন— “অনেক শুভেচ্ছা। খুব ভালো থাক। তোর নতুন জীবনের জন্য অভিনন্দন।”

উল্লেখ্য, শ্যামৌপ্তির সঙ্গে রণজয়ের সম্পর্কের ভাঙনের জন্য অনেকে অভিকাকে দায়ী করলেও রণজয় তা বারবার অস্বীকার করেছেন। অভিকাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে সম্প্রতি একটি পার্টিতে দু'জনের নাচের ভিডিও ভাইরাল হওয়া এবং রণজয়ের নতুন ছবির প্রিমিয়ারে শ্যামৌপ্তির অনুপস্থিতিতে অভিকার উপস্থিতি— এই সবকটি ঘটনাই তাঁদের সম্পর্কের গুঞ্জনকে নতুন করে উসকে দিচ্ছে।