১২এপিবিএন কর্তৃক উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
Main News Image

বর্তমানে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া যেন এক মুহূর্তও চলা কঠিন। তথ্য প্রযুক্তির এই যুগে একেবারে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ডিভাইসটি।

তবে এই অতি প্রয়োজনীয় ডিভাইসটি যেকোনো সময় হারিয়ে যেতে পারে। চুরি বা ছিনতাইয়ের মতো অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অনেক সময় ভোগান্তির মুখে পড়তে হয়। যেমন- চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনটি কখনো কখনো অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। সে ক্ষেত্রে মোবাইল ও সিমের রেজিস্ট্রি অনুযায়ী এর প্রকৃত মালিক গ্রেফতার বা হয়রানির শিকার হতে পারেন।

এসব বিবেচনায় ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হারানো মোবাইল ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। উদ্ধার কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য ১২ এপিবিএন একটি ডেডিকেটেড সাইবার ও সিডিআর এনালাইসিস শাখার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

১২ এপিবিএন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে থাকে। ১২ এপিবিএন বিভিন্ন সোর্স থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ করে থাকে।১২ এপিবিএন ০১৩২০১৯৪০১৮ এনং ০১৩২০১৯৪০০৩ এই দুটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে বাংলাদেশের সকল থানায় জিডিকৃত হারানো মোবাইল ফোন সংক্রান্ত জিডি সংগ্রহ করে থাকে। পাশাপাশি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত জনসহ দেশের বিভিন্ন খানা থেকে হারানো মোবাইল ফোনের জিডি সংগ্রহ পূর্বক তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিচ্ছে।

১২ এপিবিএন বিগত ২২ মাসে প্রায় ১৪৩২২টি জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের ৩১৬৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট পৌঁছে দিয়েছে। ১২ এপিবিএন বিগত ২১ মাস যাবৎ এপিবিএন এর সকল ব্যাটালিয়ন এর মধ্যে হারানো মোবাইল ফোন উদ্ধারে প্রথম স্থান অর্জন করেছে। বিগত মাস অর্থাৎ আগস্ট-২০২৬ মাসে ১২ এপিবিএন ১৩২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে।

প্রিয় মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে কী করবেন? ফোনটি কেনার সময় আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) সংরক্ষণ করে রাখতে হবে। আপনার মোবাইল ফোনের মোড়ক বা বাক্সের ওপর ১৫ সংখ্যার আইএমইআই নম্বর পাবেন। এটি কোথাও লিখে রাখতে হবে। তারপর সংশ্লিষ্ট থানায় আপনার ফোনের আইএমইআই নম্বর উল্লেখপূর্বক অনলাইনে হারানো জিডি করতে হবে।

১২ এপিবিএন এর হোয়াটসঅ্যাপ নম্বর 01320-194018 অথবা 01320-194003 অথবা ফেইসবুক পেইজের লিংকে (https://www.facebook.com/12apbn?mibextid=ZbWKwL) অনলাইন জিডির কপিটি পাঠিয়ে দিলে ১২ এপিবিএন এর সাইবার টিম মোবাইল ফোনটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

১২ এপিবিএন এর সুযোগ্য অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ এনামুল কবির এর সার্বিক তত্ত্বাবধানে ১২ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস এন্ড ইন্টেলিজেন্স) জনাব মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে সাইবার টিম তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন প্রান্ত হতে উপরেল্লিখিত হারানো মোবাইল ফোনসমূহ জিডি মূলে উদ্ধার করেছে।