বিশ্বকাপ নিয়ে আসছে নাটক 'ফ্যান অব ব্রাজেন্টিনা'

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:১৯ এএম
Main News Image

চলছে ফিফা ফুটবল বিশ্বকাপ।সারা পৃথিবীতে চলছে ফুটবল উন্মাদনা,বাংলাদেশ ও তার ব্যাতিক্রম নয়।ফুটবল খেলা ও দলের সমর্থন নিয়ে পাড়া মহল্লায়,ঘরের ভিতরে চলে তর্কযুদ্ধ যে কার দল সেরা।সে তর্কযুদ্ধ নিয়েই এই ফুটবল উন্মাদনা কে আরো বাড়িয়ে তুলতে আসছে নাটক "ফ্যান অব ব্রাজেন্টিনা"। 

একটি পরিবারের জামাই ও শশুড় সমর্থন করে আর্জেন্টিনা আর বউ ও শাশুড়ি সমর্থন করছে ব্রাজিল কে।আছে কিছু গুপ্ত সমর্থিত লোক ও।এই নিয়েই শুরু হয় পারিবারিক যুদ্ধ।

নাটকটিতে অভিনয় করেছে কামরুল তিহান,ডিম্পল আহমেদ,শাহিন মৃধা,সাহেলা আক্তার,ফারহান আক্তার,সাবরিন মুলিমা সহ অনেকে। নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন বিশ্বজিৎ কুরি জিতু, চিত্রগ্রাহক:সুজন মেহমুদ, সম্পাদনায়:আতিক রহমান ও পরিচালনায় ইফতেখার ইফতি। শীঘ্রই নাটকটি দেখা যাবে দর্পন অরিজিনাল ড্রামা চ্যানেলে।