কাজল বললেন বাংলা ছবি না দেখলেও রাজি অভিনয়ে

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:০৮ এএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম
Main News Image

বলিউড অভিনেত্রী কাজল। ছবি: সংগৃহীত

আনন্দবাজার ডট কম-এর ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মান পেলেন বলিউড অভিনেত্রী কাজল। সবুজ অরগ্যানজা শাড়ি আর মিষ্টি হাসিতে শুক্রবার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। মনেপ্রাণে বাঙালি তবুও কাজল ঠিকঠাক বাংলা বলতে পারেন না। তবে তিনি মনেপ্রাণে একজন খাঁটি বাঙালিই।  

কাজল অকপটে স্বীকার করেছেন যে, তিনি বাংলা ছবি দেখেন না। তবে বাংলা ছবিতে অভিনয় করার প্রস্তাব এলে তার কোনো আপত্তি নেই। কাজলের মা তনুজা বাংলা সিনেমার এক সময়ের দাপুটে অভিনেত্রী ছিলেন। কাজল এখনো মায়ের মতোই বড় মাপের অভিনেত্রী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বলিউডে নিজের শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার জন্য কাজল বেশ পরিচিত। তিনি সবসময় সঠিক সময়ে শুটিং সেটে আসেন এবং কাজ শেষে ঠিক সময়েই বের হয়ে যান।