ধর্ষণের অভিযোগে শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী অর্ঘ্য গ্রেপ্তার

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৩:৪৬ এএম
Main News Image

শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

কলকাতার হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখোপাধ্যায়কে। গত রবিবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন ভুক্তভোগী তরুণী চ্যাটার্জিহাট থানায় অর্ঘ্যর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিশ ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করে তদন্তে নেমেছে।

তদন্তে জানা গেছে, অভিযুক্ত অর্ঘ্য মুখোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত। সেই সংস্থার মাধ্যমেই তিনি অভিনেত্রী শ্রাবন্তীর সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন। এই ন্যাক্কারজনক ঘটনা সামনে আসার পরই শ্রাবন্তী তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনা জানার সাথে সাথেই তিনি অর্ঘ্যকে তার ব্যক্তিগত সহকারীর পদ থেকে অবিলম্বে বরখাস্ত করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট ইভেন্ট সংস্থাকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন।

ঘটনা প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, আমি ভাবতেও পারছি না এমন কিছু হতে পারে। একজন নারী হিসেবে আমি চাই, যদি ও সত্যিই এই কাজ করে থাকে, তবে ওর যেন কঠিনতম শাস্তি হয়। আইনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।