আলিয়স ফ্রঁসেজে অনুষ্ঠিত হলো বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদের মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট: ০১ আগস্ট ২০২৬, ১১:৪৬ পিএম
Main News Image

আলিয়স ফ্রঁসজে দ্য ঢাকাতে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদ (বিএইচজিএসপি)-এর সহযোগিতায় "অ্যান ইভনিং অব হাওয়াইয়ান গিটার" শীর্ষক এক মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান।

শনিবার বিকেলে ধানমন্ডিস্থ আলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকায় এই মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠানঅনুষ্ঠিত হইয়।


এই বিশেষ আয়োজনে দেশের ১৯ জন দক্ষ হাওয়াইয়ান গিটার শিল্পী অংশ নিয়েছে। তাদের পরিবেশনায় ছিলো হাওয়াইয়ান গিটারের স্বতন্ত্র স্লাইডধর্মী সুর ও মায়াবী সুরলহরী।

বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদ (বি এইচ জি এস পি)

১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদ (বিএইচজিএসপি) দেশের বিভিন্ন প্রান্তে হাওয়াইয়ান গিটার সঙ্গীতের চর্চা, প্রসার এবং জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে। সংগঠনটির যাত্রা শুরু হয় বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)-কে কেন্দ্র করে। এর আগে, ১৯৯০ সালে ন্যাশনাল হাওয়াইয়ান গিটার ফেস্টিভ্যাল কাউন্সিলের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী হাওয়াইয়ান গিটার উৎসব এই ধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই উৎসবে অংশগ্রহণ করেন দেশের বিশিষ্ট গিটারবাদক পান্না আহমেদ, এনামুল কবীর, আকরাম হোসেন, সৈয়দ লুৎফুল হক, হাসানুর রহমান বাচ্চু, মোফাজ্জল হোসেন চৌধুরী বিধুসহ আরও অনেক গুণী শিল্পী।

প্রতিষ্ঠালগ্ন থেকেই (বি এইচ জি এস পি) হাওয়াইয়ান গিটার সঙ্গীতের প্রসার, শিল্পীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং নতুন প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত কনসার্ট, কর্মশালা ও যৌথ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সংগঠনটি সৃজনশীল চর্চাকে উৎসাহিত করছে এবং দেশের শিল্পী সমাজের মধ্যে সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখছে।