ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ

জয় দিয়ে শুভ সূচনা করল বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ এএম
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ এএম
Main News Image

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত “ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ (পুরুষ)-২০২৬’র উদ্বোধনী দিনে জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার।

বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭-১৯ গোলে হারিয়েছে বাংলাদেশ এ দলকে। যেখানে প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিলো ১৬-০৮ গোলে। অপরদিকে বাংলাদেশ আনসার ৩৭-২৭ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। প্রথমার্ধ শেষে খেলার স্কোর লাইন ছিলো ১৫-১২।

আজ (সোমবার) ২য় দিনের ১ম খেলায় সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ আনসার খেলবে বাংলাদেশ এ দলের সাথে। অপরদিকে দিনের শেষ খেলায় দুপুর ০১:০০ ঘটিকার বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ।