পর্দা নামলো সিতরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশীপের
তিন দিনব্যাপী বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগীতায় এবং বাংলাদেশ সিতরিউ কারাতে ইউনিয়ন (বিএসকেইউ)-এর আয়োজনে ১০ম সিতরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ ২০২৬ এর পর্দা নামলো সমাপনী আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।
শুক্রবার রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব ওয়াদুদ ভূইয়া এমপি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সম্মানিত সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব আশরাফ জালাল খান মনন ।
এর আগে একই স্থানে তিন দিনব্যাপী সিতরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সম্মানিত সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব আশরাফ জালাল খান মনন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব ওয়াদুদ ভূইয়া এমপি।