রক্তে শর্করা কেন বাড়ে, সমাধান কী
শরীর ইনসুলিন তৈরি করলেও তা ঠিকমতো কাজ করতে পারে না। ফলে শর্করা রক্ত থেকে কোষে পৌঁছাতে পারে না। ইনসুলিন রেজ়িস্ট্যান্স বড় কারণ। লিভারে শর্করা তৈরি হয়। দীর্ঘদিনের ডায়াবেটিস থাকলে বা ইনসুলিন রেজ়িস্ট্যান্সের কারণে লিভার নিজে থেকেই শর্করা তৈরি করতে থাকে। শুধু কার্বোহাইড্রেট কমালেই চলে না। প্রোটিন ও ফাইবারজাতীয় খাবার কম খেলেও শর্করা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়। ঘুমের অভাব হলে কর্টিসল ও অ্যাড্রিনালিনের মতো স্ট্রেস হরমোন বাড়ে। এতে সকালে না খেয়ে থাকলেও শর্করা বেড়ে যায়।
সমাধানের সহজ উপায়: কড়া ডায়েটের বদলে শরীর বুঝে সঠিক খাবার বেছে নিন। স্মার্ট ও কৌশলী ডায়েট করুন। ফাইবার যুক্ত খাবার বেশি খেতে পারেন। কার্বোহাইড্রেটের সাথে বা আগে ফাইবারজাতীয় খাবার খান। ফাইবার ছাঁকনির মতো কাজ করে শর্করা দ্রুত বাড়তে দেয় না। নিয়মিত শারীরচর্চাও ভালো কাজ দেবে। প্রতিদিন সকালে হাঁটাহাটি করুন। খাবার খাওয়ার পর কিছুক্ষণ পায়চারি করার অভ্যাস করুন।চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সুগার নিয়ন্ত্রণে রাখতে সবসময় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।