মায়োসাইটিসের লড়াই ও অস্তিত্ব সংকট: স্মৃতিচারণে সামান্থা রুথ
২০২২ সালে বিরল শারীরিক ব্যাধি ‘মায়োসাইটিস’-এ আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। এই অসুস্থতা কেবল তাঁর শরীরকেই ভাঙেনি, বরং মানসিক স্বাস্থ্য ও আত্মবিশ্বাসেও মারাত্মক প্রভাব ফেলেছিল। সেই সময়ে নিজেকে ঘরবন্দি করে রাখতে বাধ্য হওয়া সামান্থা সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর সেই কঠিন দিনগুলোর অভিজ্ঞতা খোলসঅসুস্থতার দিনগুলোর কথা স্মরণ করে সামান্থা জানান, সেই সময় নিজের জীবন ও পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ ছিল না। অভিনেত্রী হিসেবে দীর্ঘ পথচলায় তিনি যে ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং নিজস্ব পরিচয় গড়ে তুলেছিলেন, অসুস্থতা মুহূর্তে সেই ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। ফলে এক গভীর অস্তিত্ব সংকটে পড়েন তিনি। পেশাগত পরিচয়ের বাইরে নিজের প্রকৃত সত্তা আসলে কী—তা নিয়ে ধন্দে পড়ে গিয়েছিলেন এই তারকা।
সামান্থার মতে, একজন অভিনয়শিল্পীর আত্মবিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে তাঁর পোশাক, চেহারা, ডায়েট, শরীরচর্চা এবং পেশাগত সাফল্যের ওপর ভিত্তি করে। তবে অসুস্থতা কোনো সামাজিক অবস্থান, পেশাগত পরিচয় কিংবা বাহ্যিক সাফল্যকে তোয়াক্কা করে না। শরীর যখন সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়, তখন হাজারো অর্জনের মাঝেও আত্মবিশ্বাস ধরে রাখা যে কতটা কঠিন—মায়োসাইটিসের সঙ্গে লড়াইয়ের পর তা স্পষ্টভাবে উপলব্ধি করতে পেরেছেন অভিনেত্রী।