টক্সিক ঝড়!

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ এএম
Main News Image

দক্ষিণী তারকা যশ ও কিয়ারা আডবাণী অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ আগামী ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগেই ছবিটি ঘিরে অগ্রিম বুকিংয়ে অভাবনীয় সাড়া দেখা গেছে। বিশেষ করে মুম্বাইয়ে টিকিটের প্রবল চাহিদা সামলাতে ভোর ৬টা এবং গভীর রাত ১১টা ৪৫ মিনিটে নতুন প্রদর্শনী যুক্ত করেছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।

বিশেষ শো সূচি: মুম্বাইয়ের বিভিন্ন প্রেক্ষাগৃহে সকাল ৭টার পাশাপাশি ভোর ৬টাতেও প্রথম শো রাখা হয়েছে। দর্শক চাহিদার কারণে রাত ১১টা ৪৫ মিনিটেও নতুন নাইট শো রাখা হয়েছে।

রেকর্ড টিকিট মূল্য: প্রিমিয়াম স্ক্রিনিংয়ের ক্ষেত্রে মুম্বাইয়ের বান্দ্রাস্থ জিয়ো ওয়ার্ল্ড ড্রাইভে একটি টিকিটের সর্বোচ্চ মূল্য করসহ ২,২৫০ টাকা নির্ধারিত হয়েছে।

তারকা বহুল কাস্টিং: গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে যশ ও কিয়ারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়ন্তারা, হুমা কুরৈশী, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।

মুক্তি পিছানোর কারণ: প্রথমে চলতি বছরের মার্চে রণবীর সিংহের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সঙ্গে বক্স অফিস সংঘাত এড়াতে মুক্তির তারিখ জুনে এবং পরবর্তীতে চূড়ান্তভাবে ২৬ অগস্টে নির্ধারণ করা হয়।

বিতর্ক: যশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য, সেন্সর বোর্ডের ছাড়পত্র এবং ছবির সহিংসতা নিয়ে নানা আলোচনা চলছে। সম্প্রতি নির্মাতারা ছবিটির একটি ইংরেজি প্রচার-ঝলকও প্রকাশ করেছেন।