১৯ বছর বয়সেই 'মিস ইউনিভার্স ইন্ডিয়া জয়ী কে এই তরুণী
মিস ইউনিভার্স ইন্ডিয়া কেজিয়া লিজ মেজো। ছবি: সংগৃহীত
জয়পুরের বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালেতে দেশের বিভিন্ন প্রান্তের ৫২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে 'মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬'-এর মুকুট অর্জন করেছেন কেরালার ১৯ বছর বয়সী তরুণী কেজিয়া লিজ মেজো। এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে তিনি আগামী আন্তর্জাতিক 'মিস ইউনিভার্স ২০২৬' মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করলেন।
ব্যক্তিগত পরিচয় ও শিক্ষাজীবন
কেজিয়া কেরলের মাভেলিক্কারার বাসিন্দা, তবে তাঁর শৈশবের একটি বড় অংশ কেটেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। আবুধাবির এমিরেটস ন্যাশনাল স্কুল, সেন্ট জোসেফ’স স্কুল এবং আবু ধাবি ইন্ডিয়ান স্কুলে প্রাথমিক পাঠ শেষ করেন। তিনি বর্তমানে আইন (Law) বিষয়ের ছাত্রী এবং পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত।
সৌন্দর্য প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য
মিস টিন ডিভা ২০২৪: মাত্র ১৭ বছর বয়সে প্রথম জাতীয় পর্যায়ের বড় খেতাব জয়।
মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৫: আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে প্রথম রানার-আপ অর্জন।
মিস ইউনিভার্স কেরল ২০২৬: রাজ্য স্তরের সেরা হয়ে জাতীয় মঞ্চের টিকিট নিশ্চিত করেন।
পড়াশোনার পাশাপাশি কেজিয়া একাধারে নৃত্যশিল্পী ও সংগীতপ্রেমী। দীর্ঘ ১২ বছর ধ্রুপদী নৃত্যের (Classical Dance) প্রশিক্ষণ নিয়েছেন।গান গাওয়ার পাশাপাশি ড্রাম ও ভায়োলিন বাজাতে পারদর্শী। বিনোদন জগতে অভিনয়ের প্রতিও রয়েছে তাঁর বিশেষ আগ্রহ।
তারকাখচিত বিচারকমণ্ডলী
গ্র্যান্ড ফিনালেতে বিচারকের আসনে উপস্থিত ছিলেন ভারতের প্রথম ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন, অভিনেত্রী উর্বশী রাউতেলা, সেলিনা জেটলি, রিয়া সিং ও চলচ্চিত্র প্রযোজক প্রজ্ঞা কাপুর। এমন অভিজ্ঞ ও তারকা বিচারকদের সামনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা কেজিয়ার কেরিয়ারে একটি বড় মাইলফলক।