‘ঘাতক মেরিনো’র আঘাতে তছনছ বেলজিয়াম, সেমিতে স্পেন

সানজীদা খান
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:২৪ এএম
Main News Image

স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল। শেষ চারে তাদের খেলা হবে ফ্রান্সের সঙ্গে। শুক্রবার গভীর রাতে (রাত ১টায় শুরু হওয়া) স্পেন-বেলজিয়ামের খেলায় মূল আকর্ষণ ছিল মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোল! অন্যদিকে বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়ার চোটও পরাজয়ের বড় কারণ।

প্রথমার্ধের লড়াই : খেলার শুরু থেকেই আক্রমণে আধিপত্য ছিল স্পেনের। ৩০ মিনিটে দানি ওলমোর শট বেলজিয়াম গোলরক্ষক থিবো কুর্তোয়া চমৎকারভাবে আটকে দেন। কিন্তু ফিরতি বলে গোল করে স্পেনকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ।

পিছিয়ে পড়েও বেলজিয়াম লড়াইয়ে ফেরে, সেটাও ছিল দারুণ ঘটনা। ৪১ মিনিটে টিমোথি কাস্তানের ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান চার্লস ডি কেটেলায়ারে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা ৬৪৯ মিনিট গোল না খাওয়ার স্প্যানিশ রেকর্ড ভেঙে যায়।

দ্বিতীয়ার্ধ ও ম্যাচের টার্নিং পয়েন্ট : দ্বিতীয়ার্ধেও স্পেন একের পর এক আক্রমণ অব্যাহত রাখে। কিন্তু রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কুর্তোয়া দেয়াল হয়ে দাঁড়ান। তিনি লামিন ইয়ামাল ও ওয়ারজাবালের নিশ্চিত সুযোগগুলো অনায়াসে আটকে দেন।

ম্যাচের সবচেয়ে বড় মোড় ঘোরে ৭১ মিনিটে। চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ামের সেরা গোলরক্ষক কুর্তোয়া। বদলি হিসেব তার জায়গায় নামেন অনভিজ্ঞ সেনে ল্যামেন্স। বেলজিয়াম খেলার শুরুতেই চোটের জন্য ইউরি টিলেমান্সকেও হারিয়েছিল। কুর্তোয়ার চোট তাদের সমস্যা আরও বাড়িয়ে দেয়।

মেরিনোর ম্যাজিক ও স্পেনের জয় : স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচের ৮৬ মিনিটে মাঠে নামান মিকেল মেরিনোকে। সেটাই হয়ে দাঁড়ায় বড় চমক। মাত্র দুই মিনিট পরেই, ৮৮ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত গোল। রদ্রির দূরপাল্লার শট বেলজিয়ামের নতুন গোলরক্ষক ল্যামেন্স ঠিকমতো ধরতে পারেননি। বল হাত থেকে ছিটকে আসতেই ফিরতি শটে গোল করেন আর্সেনাল তারকা মেরিনো। এর ৪ দিন আগেও শেষ মুহূর্তের গোলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করেছিলেন মেরিনো। এবারও একই কাজ করলেন বেলজিয়ামের বিরুদ্ধে।

নতুন রেকর্ড: স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল এ দিন বিশ্বকাপে ১৮ বছর বা তার কম বয়সে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন।