বাংলাদেশকে ১০০০ ফুটবল উপহার দিলো পাকিস্তান

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:২১ এএম
Main News Image

পাকিস্তান হাই কমিশন কর্তৃক বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ফুটবল প্রদান উপলক্ষ্যে আজ বুধবার দুপুর ১২:৩০ টায় বাফুফে আর্টিফিসিয়াল টার্ফ মাঠে 'Football Handover Ceremony' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার H.E. Mr. Imran Haider বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিথ আউয়ালের কাছে আনুষ্ঠানিকভাবে ১ হাজার ফুটবল হস্তান্তর করেন। অনুষ্ঠানের আগে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ নারী দলের দুই অংশের অংশগ্রহণে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১ হাজার ফুটবল দেশের তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশে ব্যবহারের জন্য বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হবে।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রীড়া সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ফুটবল দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশে এ ধরনের সহযোগিতা ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশাবাদী।

দবাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি জনাব তাবিথ আউয়াল এ উদ্যোগের জন্য পাকিস্তান হাইকমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা দেশের ফুটবলের উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিথ আউয়াল।

পাকিস্তান হাইকমিশনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন H.E. Mr. Imran Haider, High Commissioner; Muhammad Wasif, Deputy High Commissioner, Mr. Shabidullah, Counsellor (Press) এবং Zain Aziz, Trade and Investment Attaché। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব মো. সাব্বির আহমেদ আরেফ ও জনাব ফাহাদ করিম, নির্বাহী কমিটির সদস্য জনাব মো. ইকবাল হোসেন, জনাব মো. মঞ্জুরুল করিম, জনাব জাকির হোসেন চৌধুরী এবং মাহফুজা আক্তার কিরণ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন তুষার।