জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়
দুর্দান্ত এক জয়ে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে বিশ্বকাপের খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ জুনিয়র হকি দল। আজ টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই ম্যাচের টানা হারের পর এই কাঙ্ক্ষিত জয় দলের আত্মবিশ্বাস বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে চাপে রাখে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। দলের হয়ে একটি করে গেল করেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি,তৈয়ব আলী ও মুন্না ইসলাম।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে আজকের এই দাপুটে জয়ের মাধ্যমে আসরে প্রথম পয়েন্ট টেবিলের খাতা খোলার পাশাপাশি যুবারা প্রমাণ করলো তারা যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম।