বান্দরবানে নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এর শুভ উদ্বোধন

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ এএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম
Main News Image

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলায় শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’। শনিবার স্থানীয় স্পোর্টস কমপ্লেক্সে এই কর্মসূচির প্রথম ধাপের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ মাম্যাচিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ- জনাব জসিমউদ্দীন তুষার, জনাব এ চনুমং, জনাব মাওসেতুং তংচঙ্গা এবং জনাব উম্যাসিং মারমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি জনাব অনুপ মহাজন এবং জেলা ক্রীড়া অফিসার জনাব রেজাউল ইসলাম।

এই উন্নয়ন প্রোগ্রামে বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের ২৫ জন নারী হকি খেলোয়াড় অংশগ্রহণ করছেন। তৃণমূল পর্যায়ে নারী হকির বিকাশ ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।