অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
Main News Image

বাংলাদেশ হকি ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’- এর নেত্রকোনা জেলার সমাপনী অনুষ্ঠান।

তৃণমূল পর্যায়ে নারী হকির প্রসার ও দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী দিনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশনের প্রতিনিধি ও নারী উইং- এর সম্পাদক তারিকুজ্জামান নান্নু উপস্থিত থেকে তরুণ নারী হকি খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগান এবং দেশের হকিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ইউনিভার্সাল অফিসার এহতেশামুল হক (আরিফ)। এছাড়া অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার।

বক্তারা নারী ক্রীড়াবিদদের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেত্রকোনার মেয়েরা হকিতে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানটি স্থানীয় ক্রীড়ামোদী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল।