প্রথম দিনে দুইটি নতুন জাতীয় রেকর্ড
পর্দা উঠলো জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সের
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হলো ৪০তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা। তিন-দিন ব্যাপি এই প্রতিযোগিতা জাতীয় স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার বিকাল ০৩:০০ টায় প্রতিযোগিতার উদ্বোধনী ঘোষনা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সম্মানিত সভাপতি মেজর জেনারেল (অবঃ) ড. মোঃ নাঈম আশফাক চৌধুরী। কম্পিটিশন ডাইরেক্টর হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহ আলম
৪টি গ্রুপে ৪২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বালক বালিকা (অনুর্ধ-১৬) ১৪টি ইভেন্টে এবং কিশোর কিশোরী (অনুর্ধ-১৮) ২৮টি ইভেন্ট।
উল্লেখ্য যে, ৪০টি সংস্থার ৩৩৮জন অ্যাথলেট ৪২টি ইভেন্টে অংশগ্রহণ করছে এর মধ্যে বালক ৯২জন, বালিকা ৬৪জন, কিশোর ১৩০জন ও কিশোরী ৫২জন।
১০০মিটার (বালক) দ্রুততম মানব জাহিদুল ইসলাম, সময় নিয়েছেন ১১.০৩সে. এবং ১০০ মিটার (বালিকা) দ্রুততম মানবী হয়েছে মোছাঃ রাফিয়া খাতুন সময় নিয়েছে ১৩.০৬ সে. উভয়ই বিকেএসপি’র।
১০০মিটার (কিশোর) দ্রুততম মানব বিকেএসপি’র রিফাত শেখ সময় নিয়েছেন ১১.০৩ সে. এবং ১০০ মিটার (কিশোরী) বাংলাদেশ আনসার ও ভিডিপি দ্রুততম মানবী হয়েছে সাবিনা আক্তার রুবি সময় নিয়েছে ১২.৪০ সে. ।
প্রতিযোগিতার প্রথমদিনে ০২টি নতুন জাতীয় রেকর্ড
ডিসকাস থ্রো (কিশোর) নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপির সায়েদ মুশফিক হোসোইন ৩৯.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। পূর্বের রেকর্ড ২০১৯ সালে এই ইভেন্টে পাবনা জেলা ক্রীড়া সংস্থার মোঃ মাসুম আহমেদ ৩৮.২২ মিটার দূরত্ব অতিক্রম করেন।
এবং ১৫০০মিটার (কিশোরী) নড়াইল জেলা ক্রীড়া সংস্থার খাদিজা খামন ৫:১২.৭০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন পূর্বে এই ইভেন্টে ২০২৪ সালে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্মৃতি আক্তার সময় নেন ৫:১৫.০৩ সেকেন্ড।
১ম দিনে মোট ১৫টি ইভেন্ট সম্পূন্ন হয়েছে। ১০ টি স্বর্ণ , ৫টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ মোট ১৮টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ১টি স্বর্ণ, ০৫টি রৌপ্য ও ১টি বোঞ্জ মোট ৭টি পদক নিয়ে ২য় অবস্থানে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং ০১ টি স্বর্ণ ও ১টি বোঞ্জ পদক মোট ২টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা।
শনিবার ০৪ জুলাই, সকাল ৮টা হতে ২য় দিনের প্রতিযোগিতা শুরু হবে।