কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
১০০ মিটারে রেদওয়ান শুয়েব এবং শটপুটে জয়ী মঞ্জুর শান্ত
কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় অ্যাথলেটিক্স ইভেন্টের ১০০ মিটার ও শটপুট ডিসিপ্লিন। সকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হন রেদওয়ান সুলতান শুয়েব। এ ছাড়া এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন শাফায়েত মিদুল। আর দ্বিতীয় রানার আপ হন মাহমুদুন্নবী চঞ্চল।
এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় অ্যাথলেটিক্সের আরেক ডিসিপ্লিন শটপুট। প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হয়েছেন মঞ্জুর এলাহী শান্ত। প্রথম রানার আপ হয়েছেন আজিজুল ইসলাম মামুন। আর ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হওয়া রেদওয়ান সুলতান শুয়েব, এই ডিসিপ্লিনে হন দ্বিতীয় রানার আপ।
আজ শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের দাবা ইভেন্ট।