নেপাল যাচ্ছে তিন পেশাদার স্কোয়াশ খেলোয়াড়
আজ, বৃহস্পতিবার, বাংলাদেশের নবীনতম তিন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় একটি আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগতায় অংশগ্রহণের উদ্দেশ্যে নেপাল যাত্রা করবে।
অংশগ্রহণকারী বাংলাদেশী স্কোয়াশ খেলোয়াড় হলেন: দুর্জয় বড়ুয়া (বিশ্ব রেঙ্কিং ৮২৬), আবেদ হাসান ((বিশ্ব রেঙ্কিং ৮৯৯) এবং আবদুল আহাদ ((বিশ্ব রেঙ্কিং ৮৯৯)। এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড় রেঙ্কিং পয়েন্ট ও প্রাইজমানি পাবে।
উল্লেখ্য যে অপর তিন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় ২৪ থেকে ২৮ আগস্টে ঢাকায় অনুষ্ঠিত "২য় সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬"-এ অংশগ্রহণ করবে।
এছাড়া বাংলাদেশের ১১ জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় বিদেশী খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত "৩য় প্রেসিডেন্ট আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬"-এ অংশগ্রহণ করবে।