হারের পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতিতে রাজশাহী স্টারস

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
Main News Image

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি শুরু করেছে রাজশাহী স্টারস এফসি।

মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় স্টেডিয়াম মিনি সেকোলাহ সুকান নেগেরি সাবাহ-তে রিকভারি সেশন করেছে দলটি। প্রথম ম্যাচের ধকল কাটিয়ে খেলোয়াড়দের সতেজ করাই ছিল সেশনের মূল লক্ষ্য।

মালয়েশিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কাজ চলছে বলে জানিয়েছেন দলের ফিজিও রেবেকা সুলতানা।

দলের ডিফেন্ডার পূজা দাস জানিয়েছেন, প্রথম ম্যাচের ফল ভুলে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত তারা।

পরবর্তী ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দিয়ে টুর্নামেন্টে ফেরার লক্ষ্য রাজশাহী স্টারসের।