কমলাপুর স্টেডিয়ামে নানা অব্যবস্থাপনা, প্রশাসককে সাময়িক বরখাস্ত
কমলাপুর স্টেডিয়ামে দীর্ঘদিনের নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগের পর কঠোর পদক্ষেপ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। স্টেডিয়ামের প্রশাসককে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি স্টেডিয়াম এলাকায় বরাদ্দ দেওয়া দোকানগুলোর বরাদ্দও বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি।
স্টেডিয়াম পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেডিয়াম এলাকার সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও বিভিন্ন অব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক বলেন, “স্টেডিয়াম এলাকাকে একটি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও ক্রীড়াবান্ধব পরিবেশে ফিরিয়ে দিতে সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্বোচ্চ দিয়ে কাজ করবে। ক্রীড়ার পরিবেশ নষ্ট করে এমন কোনো অব্যবস্থাপনা বা অনিয়ম বরদাশত করা হবে না।”
তিনি আরও বলেন, দেশের ক্রীড়া অবকাঠামো ও মাঠগুলোকে ক্রীড়াবান্ধব পরিবেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।