গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৫ এএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
Main News Image

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পুরোদমে চলছে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্প।

জাতীয় দলের হেড কোচ পিটার গেরহার্ডের অধীনে স্কোয়াডের খেলোয়াড়রা নিজেদের ঝালিয়ে নিতে কঠোর পরিশ্রম করছেন। টুর্নামেন্টে সেরা পারফরম্যান্স প্রদর্শনের লক্ষ্যে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ও আধুনিক হকি টেকনিক রপ্ত করছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

গতকাল অনুশীলন সেশনে খেলোয়াড়দের গোল করার দক্ষতা বাড়ানোর ওপর বিশেষভাবে জোর দিয়েছেন হেড কোচ। মাঠের অনুশীলনে আক্রমণভাগের খেলোয়াড়দের ফিনিশিং টাচ, পেনাল্টি কর্নার (পিসি) আদায় ও তা সফলভাবে গোলে রূপান্তর করার বিভিন্ন কৌশল নিয়ে দীর্ঘক্ষণ কাজ করা হয়। বক্সের ভেতর দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রতিপক্ষের রক্ষণ ভেঙে নিখুঁত শট নেওয়ার বিষয়ে খেলোয়াড়দের দিকনির্দেশনা দেন কোচ গেরহার্ড।