রিয়াদে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৬ বাংলাদেশি নিহত, হাবিবুর বাঁচলেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০১:২১ পিএম
আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
Main News Image

সৌদি আরবের রিয়াদের শিফা থানা এলাকার মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন লাগে এবং রাত ১১টায় উদ্ধার অভিযান শেষ হয়। দুর্ঘটনার বিস্তারিত ও বেঁচে যাওয়া হাবিবুরের বক্তব্য

কারখানাটিতে মোট ১৭ জন বাংলাদেশি শ্রমিক কর্মরত ছিলেন, যারা নিজেরাই এটি পরিচালনা করতেন এবং তৈরি করা আসবাবপত্র বিক্রি করতেন। কারখানার একমাত্র জীবিত কর্মী হাবিবুর রহমান হাবিব জানান, দুপুর দেড়টার দিকে তিনি চুল কাটানোর উদ্দেশ্যে সেলুনে যান। এসে দেখতে পান পুরো কারখানায় আগুন জ্বলছে।

অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিট ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৮ জন সরাসরি পুড়ে ও বাকি ৮ জন বিষাক্ত কালো ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান।

*নিহতদের পরিচয় : বাংলাদেশ দূতাবাস ১৬ জন নিহতের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন—ফরিদ, শুভ, মোঃ রুবেল প্রামাণিক, সুমন, মোঃ কলিম উদ্দিন, মোঃ মোহন, মোঃ সুমন, মিনহাজ, হৃদয়, শাহিন, আব্দুল জলিল, মজিদুল, সাগর, শামিম, সাব্বির ও শ্যামল। নিহতদের একটি বড় অংশই নওগাঁর আত্রাইয়ের বাসিন্দা। (উপজেলা প্রশাসনের তথ্য মতে ১১ জন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে ১৩ জন)। সাব্বির ও শামিম।

ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে:

মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে। দূতাবাস ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার কাজ চলছে।