কাজল কালো চোখের জাদু
রূপটান যতই সামান্য হোক না কেন, চোখের জাদুতে অনায়াসে বাজিমাত করা যায়। আজকাল শুধু কালো নয়—ড্যার্ক স্মোকি, গ্রাফিক ডিজাইন, ক্যাট আই, উইঙ্গড কিংবা রঙিন কাজলের ট্রেন্ড চলছে দারুণভাবে। কীভাবে সহজে সাজিয়ে তুলবেন আপনার চোখ? দেখে নিন আকর্ষণীয় কিছু টিপস :
নিখুঁত উইঙ্গড আই লুক (Winged Eye) : বেস তৈরি : শুরুতেই চোখে সামান্য প্রাইমার লাগিয়ে নিন। আকৃতি দেওয়া: ব্রাশে ম্যাট ব্রাউন আইশ্যাডো নিয়ে চোখের মাঝখান থেকে শেষ পর্যন্ত আলতো করে টানুন। এতে চোখ লম্বাটে দেখাবে। ফিনিশিং: এবার ওই বাদামি রেখা অনুসরণ করে কাজল টানুন। উইঙ্গড লুক পেতে পেনসিল দিয়ে চোখের বাইরের কোণ উপরের দিকে ও ভিতরের কোণটি নীচের দিকে টেনে দিন।
রঙিন কাজলের ম্যাজিক (Colorful Kajal) : রঙের ছোঁয়া: মেকআপ প্যালেটে রাখুন নীল, সবুজ বা গেরুয়া রঙ।
অ্যাপ্লিকেশন: চোখের নীচের ভিতরের কোণ থেকে সবুজ আই পেনসিল টানা শুরু করে উপরের অর্ধেক অংশে পাতার সঙ্গে মিশিয়ে দিন। মাস্কারা: সবশেষে বোল্ড মাস্কারা ব্যবহার করে চোখের পাতা আকর্ষণীয় করে তুলুন।
ক্লাসিক ব্রাউন স্মোকি আই (Brown Smoky Eye) : মানানসই সাজ: ঐতিহ্যবাহী বা ওয়েস্টার্ন—যেকোনো পোশাকের সাথেই এই সাজ দারুণ মানায়।
স্মাজ ট্রিক: খয়েরি রঙের জেল লাইনার চোখের পাতায় লাগিয়ে হালকা স্মাজ (Smudge) করে নিন। ভারসাম্য: চোখের উপরের অংশে ভারী মেকআপ থাকলেও, নীচের লাইনে শুধু খয়েরি আই পেনসিল বুলিয়ে সাজ শেষ করুন।
ট্রেন্ডি মেটালিক স্মোকি আই (Metallic Smoky Eye) :
বডি ও গ্লো: উৎসবের আমেজ আনতে ক্রিম কালারের বেস এবং পাউডার আইশ্যাডো ব্যবহার করুন। সঙ্গে লাগান সামান্য হাইলাইটার।
দেশি ছোঁয়া: লুকে ভারতীয় ভাব আনতে চোখের উপরে কাজলের একটি সূক্ষ্ম লাইন টেনে নিন ও সাথে ব্যবহার করুন রঙিন মাস্কারা।