বয়স বাড়লে বন্ধুত কঠিন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততা, কাজের চাপ ও মানসিক সতর্কতার কারণে নতুন বন্ধু তৈরি করা কঠিন হয়ে ওঠে। তবে প্রাপ্তবয়সে সঠিক ও বিশ্বাসযোগ্য বন্ধু বেছে নিতে মূলত ৩টি বিষয়ের ওপর জোর দেওয়া উচিত।
খোলামেলা কথা বলা ও বিচারহীন মনোভাব: কর্মজীবনে বহু মানুষের সঙ্গে পরিচয় হলেও সবাই বন্ধু হতে পারে না। এমন মানুষের সঙ্গেই বন্ধুত্ব গড়ে তোলা সহজ, যার সঙ্গে নির্দ্বিধায় মন খুলে কথা বলা যায়। প্রকৃত বন্ধু আপনার কথা বিচার (Judge) না করে মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে।
ইতিবাচক মানসিকতা (পজিটিভ ভাইবস): যে মানুষের সান্নিধ্য মন ভালো করে দেয় এবং যার ইতিবাচক কথাবার্তা নতুন কাজ করার উৎসাহ জোগায়, তাকে বন্ধু হিসেবে বেছে নেওয়া উচিত। একজন ভালো বন্ধু আপনাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে ভালো কিছু করতে অনুপ্রাণিত করবে এবং সবসময় আপনার কল্যাণ চাইবে।
পারস্পরিক সম্মান ও দ্বিপাক্ষিক উদ্যোগ: বন্ধুত্ব কখনো একতরফা হয় না; সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব ও যোগাযোগের উদ্যোগ উভয় পক্ষকেই নিতে হয়। সেই সঙ্গে একে অপরের মতামতের গুরুত্ব ও মর্যাদা দেওয়া অপরিহার্য। যে সম্পর্কে পারস্পরিক সম্মান নেই, সেখানে প্রকৃত বন্ধুত্ব গড়ে উঠতে পারে না।