‘প্রহার’ ছবির মুক্তি স্থগিত
৭ আগস্ট ২০২৬ তারিখে মুক্তি পাওয়ার কথা থাকলেও আপাতত পিছিয়ে গেছে ‘প্রহার’ ছবির মুক্তি। আগস্ট মাসে একাধিক বড় বাজেটের হিন্দি ও হলিউড ছবি মুক্তি পাচ্ছে। বক্স অফিসের এই তীব্র প্রতিযোগিতা এড়াতেই নির্মাতারা সিদ্ধান্তটি নিয়েছেন। প্রযোজনা সংস্থা ‘ম্যাডক ফিল্মস’ এখনও ছবির নতুন কোনো মুক্তির তারিখ ঘোষণা করেনি। এর আগে এই একই প্রযোজনা সংস্থার ‘ইথা’ নামক আরেকটি বড় প্রজেক্টের মুক্তিও পিছিয়ে দেওয়া হয়েছিল।
ছবির গল্প ও তারকা তালিকা : ছবিটি খ্যাতনামা বিশেষ সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকম-এর জীবন ও তার আইনি লড়াই থেকে অনুপ্রাণিত। ছবিতে আইনজীবী উজ্জ্বল নিকমের চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও। ছবিতে রাজকুমার রাও ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ওয়ামিকা গাব্বি এবং জয়দীপ আহলাওয়াত।
ট্রেলার প্রকাশের পর রাজকুমারের নতুন লুক এবং অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।