চুলের প্রাকৃতিক কেরাটিন ধরে রাখার ঘরোয়া উপায়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:০৪ এএম
Main News Image

চুলের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার স্বাস্থ্যে। বিভিন্ন রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার কিংবা অতিরিক্ত স্টাইলিংয়ের কারণে চুলের প্রাকৃতিক প্রোটিন 'কেরাটিন' নষ্ট হয়ে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। সালোঁর সাময়িক ও ব্যয়বহুল ট্রিটমেন্টের চেয়ে ঘরোয়া উপায়ে প্রাকৃতিক মাস্ক ব্যবহার করাই চুলের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো এবং দীর্ঘস্থায়ী।

আপনার চুলের হারিয়ে যাওয়া জেল্লা ও প্রাণ ফিরিয়ে আনতে ৩টি দুর্দান্ত ঘরোয়া কেরাটিন মাস্কের প্রস্তুত প্রণালী দেখে নিতে পারি আমরা

১. ডিম ও টক দইয়ের মাস্ক

উপকারিতা: ডিম হলো প্রোটিনের অন্যতম সেরা উৎস এবং টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড চুলকে গোড়া থেকে ঝলমলে ও মসৃণ করে তোলে।

প্রয়োজনীয় উপকরণ: ১টি ডিম এবং ৪ চামচ টক দই।

ব্যবহার পদ্ধতি: উপকরণ দুটি একটি পাত্রে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপর মিশ্রণটি চুলের গোড়া থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত সমানভাবে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। সময় শেষ হলে পছন্দের শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন।

২. ভাত ও নারকেলের দুধের মাস্ক

উপকারিতা: এই মাস্কটি চুলের ড্যামেজ ও রুক্ষতা দূর করে এবং এটি একটি চমৎকার প্রাকৃতিক ডিপ-কন্ডিশনার হিসেবে কাজ করে।

প্রয়োজনীয় উপকরণ: কিছুটা বেঁচে যাওয়া রান্না করা ভাত, ৪ চা-চামচ নারকেলের দুধ, ১টি ডিমের সাদা অংশ এবং ১ চামচ অলিভ অয়েল।

ব্যবহার পদ্ধতি: সবকটি উপকরণ একসাথে ব্লেন্ডারে বা হাত দিয়ে চটকে একদম মসৃণ একটি পেস্ট তৈরি করুন। এবার মিশ্রণটি চুলের আগা থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে ৪০ থেকে ৪৫ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

৩. কলা ও মধুর কন্ডিশনিং মাস্ক

উপকারিতা: কলার পটাশিয়াম, প্রাকৃতিক তেল ও ভিটামিন চুলের হারিয়ে যাওয়া কেরাটিন ও ময়েশ্চার ফিরিয়ে আনতে জাদুর মতো কাজ করে।

প্রয়োজনীয় উপকরণ: ১টি পাকা কলা, ১ চামচ মধু এবং ১ চামচ অলিভ অয়েল।

ব্যবহার পদ্ধতি: পাকা কলা খুব ভালো করে চটকে নিয়ে তার সাথে মধু ও অলিভ অয়েল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। মিশ্রণটি চুলে ভালো করে মেখে ৪৫ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।


ভালো ফলাফলের জন্য সপ্তাহে অন্তত ১ দিন আপনার সুবিধাজনক যেকোনো একটি মাস্ক ব্যবহার করতে পারেন। এতে চুল কেমিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকবে এবং চুলের প্রাকৃতিক স্বাস্থ্য ও উজ্জ্বলতা বজায় থাকবে।